মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা এইমাত্রঅন্যান্য ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা এইমাত্রঅন্যান্য মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার মাসহ ৩ মেয়েই নিহত: আসলে কী ঘটেছিল, বাকরুদ্ধ একমাত্র ছেলে এইমাত্রঅন্যান্য মাসহ ৩ মেয়েই নিহত: আসলে কী ঘটেছিল, বাকরুদ্ধ একমাত্র ছেলে কালুখালীতে অবৈধ জাল কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ এইমাত্রঅন্যান্য কালুখালীতে অবৈধ জাল কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ দীঘিনালায় শিক্ষকের রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণ এইমাত্রঅন্যান্য দীঘিনালায় শিক্ষকের রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণ ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১১ ড্রেজার বিকল এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১১ ড্রেজার বিকল
অন্যান্য

শরীয়তপুরে অবৈধ ভাটার একাংশ গুঁড়িয়ে দিলো প্রশাসন, লাখ টাকা জরিমানা

প্রতিবেদক:
শরীয়তপুরে অবৈধ ভাটার একাংশ গুঁড়িয়ে দিলো প্রশাসন, লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার একাংশ এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া খিলগাঁও গ্রামে অবস্থিত মেসার্স খান ব্রিকস ফিল্ড-১ এ এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাটি শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল খানের মালিকানাধীন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করায় প্রতিষ্ঠানটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করেছে।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইটভাটার একটি অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলে এবং এর কার্যক্রম বন্ধ ঘোষণা করে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।

এ সময় পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।