মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা এইমাত্রঅন্যান্য ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা এইমাত্রঅন্যান্য মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার মাসহ ৩ মেয়েই নিহত: আসলে কী ঘটেছিল, বাকরুদ্ধ একমাত্র ছেলে এইমাত্রঅন্যান্য মাসহ ৩ মেয়েই নিহত: আসলে কী ঘটেছিল, বাকরুদ্ধ একমাত্র ছেলে কালুখালীতে অবৈধ জাল কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ এইমাত্রঅন্যান্য কালুখালীতে অবৈধ জাল কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ দীঘিনালায় শিক্ষকের রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণ এইমাত্রঅন্যান্য দীঘিনালায় শিক্ষকের রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণ ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১১ ড্রেজার বিকল এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১১ ড্রেজার বিকল
অন্যান্য

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

প্রতিবেদক:
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

জুনের শুরু থেকে কার্যকর হওয়া বিদ্যুতের নতুন মূল্যহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রিপেইড মিটারের গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন। এ প্রক্রিয়ায় কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯-এর পাশাপাশি বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর কল সেন্টারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।