মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল এইমাত্রঅন্যান্য নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান, জাতিসংঘের উদ্ধার অভিযান বন্ধ এইমাত্রঅন্যান্য হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান, জাতিসংঘের উদ্ধার অভিযান বন্ধ দেশ যেখানে ছিল সেখানেই আছে, পরিবর্তন নেই: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য দেশ যেখানে ছিল সেখানেই আছে, পরিবর্তন নেই: জামায়াত আমির শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সান্ত্বনার জয় তুরস্কের এইমাত্রঅন্যান্য শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সান্ত্বনার জয় তুরস্কের ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও এইমাত্রঅন্যান্য না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও ভারত-বাংলাদেশ সিমান্তে নিহত বিএসএফ সদস্য  এইমাত্রঅন্যান্য ভারত-বাংলাদেশ সিমান্তে নিহত বিএসএফ সদস্য  জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার এইমাত্রঅন্যান্য জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
অন্যান্য

ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প

প্রতিবেদক:
ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের জব্দ থাকা অর্থের একটি অংশ ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা কিনে দেশটিতে পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। তিনি এই পদক্ষেপকে মার্কিন কৃষকদের জন্য একটি ‘নতুন বাজার’ উন্মোচন হিসেবে বর্ণনা করেছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) বার্তা সংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর তার নাম হলো মনোরম দেশ ইরান। এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান?

তিনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান খাদ্য সংকটে ভুগছে এবং আমরা তাদের কিছু অর্থ নিয়ে তা ব্যয় করব এবং প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। এই প্রক্রিয়াটি শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড় আকারের কাজ হবে।