মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এইমাত্রঅন্যান্য জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর এইমাত্রঅন্যান্য চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা এইমাত্রঅন্যান্য দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া এইমাত্রঅন্যান্য নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ এইমাত্রঅন্যান্য ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
অন্যান্য

ভারত-বাংলাদেশ সিমান্তে নিহত বিএসএফ সদস্য 

প্রতিবেদক:
ভারত-বাংলাদেশ সিমান্তে নিহত বিএসএফ সদস্য 

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য প্রাণ হারিয়েছেন। বজ্রপাতে ওই সদস্যের মৃত্যু হয়েছে বলে বিএসএফ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। ভারতের উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে সীমান্তের অরক্ষিত একটি অংশে টহল দিচ্ছিলেন তিনি। মিঠিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে ওই সদস্য নজরদারির দায়িত্বে ছিলেন।

ওই সময় বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। ঘটনাস্থলে থাকা অন্য বিএসএফ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। গঙ্গা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় বজ্রাঘাতে তারা প্রাণ হারান। ওই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।