মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এইমাত্রঅন্যান্য জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর এইমাত্রঅন্যান্য চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা এইমাত্রঅন্যান্য দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া এইমাত্রঅন্যান্য নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ এইমাত্রঅন্যান্য ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
অন্যান্য

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

প্রতিবেদক:
চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনে দেশটির তিনজন শীর্ষ নেতার সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফর শেষে বেইজিংয়ের দিওয়াউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং চীনকে একক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অবস্থান তুলে ধরেন।

মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, চীনের নেতারা বৈঠকগুলোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং তাদের ভূমিকার প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বৈঠকগুলোতে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি জানান, বাংলাদেশ তার বিদ্যমান ‘এক চীন নীতি’র অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।

এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে হুমায়ুন কবির জানান, প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পাশাপাশি দুই নেতার পৃথক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তার ভাষ্য অনুযায়ী, এই বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, এই একান্ত বৈঠকের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারেন আমাদের প্রধানমন্ত্রীকে কতটুকু গুরুত্ব দেন এবং বাংলাদেশকে কিভাবে চীনের রাষ্ট্রপতি তথা চীনের সরকার দেখে থাকে।

বেইজিং সফরের শেষ দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি শি জিনপিং। এই বৈঠক হয় ৫০ মিনিট। এর পরপরই দুই নেতার মধ্যে এই একান্ত বৈঠক হয়।