মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
‘মেসি তো মেসিই, তাকে দেখে অবাক হওয়ার কিছু নেই’ এইমাত্রঅন্যান্য ‘মেসি তো মেসিই, তাকে দেখে অবাক হওয়ার কিছু নেই’ কালীগঞ্জে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ ‘নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা এইমাত্রঅন্যান্য ‘নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি মুনতাকিম এইমাত্রঅন্যান্য যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি মুনতাকিম তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন এইমাত্রঅন্যান্য তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ এইমাত্রঅন্যান্য গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়েছেন ঝিনাইদহের রাজন, শঙ্কিত পরিবার এইমাত্রঅন্যান্য যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়েছেন ঝিনাইদহের রাজন, শঙ্কিত পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২দিনব্যাপী সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২দিনব্যাপী সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
অন্যান্য

গভীর রাতে নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রতিবেদক:
গভীর রাতে নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে তিন নারীসহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করে বিক্ষুব্ধ জনতা। অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে উপজেলার কচুয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী, মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০) এবং পরিচয় অজ্ঞাত তিন নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া হাট এলাকায় চেয়ারম্যান আহসান হাবিব লায়নের একটি বাড়ি রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড চলছিল। বৃহস্পতিবার রাতে সেখানে তিনজন নারী প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী জড়ো হয়ে বাড়িটি ঘিরে ফেলেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে স্থানীয়রা বাড়ির একটি কক্ষে চেয়ারম্যানসহ ছয়জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে উত্তেজিত জনতা তাদের আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রধান শিক্ষক ও তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “তিন নারী ও তিন পুরুষকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”