মূল লেখায় যান
শনিবার, ২৭ জুন ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

প্রতিবেদক:
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি সকল চালককে বিদ্যমান আইন ও ট্রাফিক বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক সড়ক বা মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত শাস্তি হিসেবে তার লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কর্তন করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও আইনভঙ্গের প্রবণতা কমাতে দেশের সব চালককে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বিআরটিএ।