মূল লেখায় যান
শনিবার, ২৭ জুন ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি এইমাত্রঅন্যান্য বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক এইমাত্রঅন্যান্য বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক কুমিল্লার ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধান মিলেছে এইমাত্রঅন্যান্য কুমিল্লার ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধান মিলেছে বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পাচ্ছেন জেনে নিন এইমাত্রঅন্যান্য বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পাচ্ছেন জেনে নিন কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার, খুঁজে বের করার চেষ্টা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার, খুঁজে বের করার চেষ্টা ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো রয়েছে, তবে তা সীমিত: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো রয়েছে, তবে তা সীমিত: ট্রাম্প সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন দেশে দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য দেশে দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
অন্যান্য

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

প্রতিবেদক:
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

পাগলা মসজিদে কোটি কোটি টাকার সঙ্গে নামে বেনামে মনোবাসনা পূরণের অনেক চিঠি পাওয়া যায়। তেমনি একটি ব্যতিক্রম চিঠি পাওয়া গেছে এবার।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্স খোলা হয়। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দুই তলায় এনে গণনার কাজ শুরু হয়। এসময় নামে বেনামে অনেক চিঠি পাওয়া গেছে। তার মধ্যে একটি চিঠিত এক ব্যক্তি বাংলাদেশকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে একটি চিঠি লিখেছেন।

চিঠিতে লেখা রয়েছে- ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, হে আল্লাহ আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমাদের প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মাঠে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নত করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দেন। আমিন…… (একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবল প্রেমী)।’

এর আগে সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।