মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

মামলার ব্যবসা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা: রুমিন ফারহানা

প্রতিবেদক:
মামলার ব্যবসা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী মামলা নিয়ে ব্যবসা করছেন। তিনি দাবি করেন, এ বিষয়ে তিনি সংসদে কথা বলেছেন এবং সরকারের সংশ্লিষ্ট মহলকেও বিষয়টি অবহিত করবেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি এখন ‘শোন অ্যারেস্ট’ সংস্কৃতি চালু করেছে। একটি মামলায় কেউ জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।”

তিনি আরও বলেন, “আমি এ বিষয়টি সংসদে উত্থাপন করেছি এবং সরকারকেও জানাব। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করব। মনে রাখতে হবে, কোনো কিছুই নজরের বাইরে থাকে না এবং কোনো অপরাধই শাস্তি ছাড়া যায় না। আজ যারা এসব করছেন, একদিন তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক অতীতে এতটা নাজুক ছিল না। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুটি খাতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে।”