মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মঈনুল ইসলাম

প্রতিবেদক:
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মঈনুল ইসলাম

জুন মাসে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত, অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি শেখ মঈনুল ইসলাম।

আইন-শৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব, নিয়মিত অভিযান পরিচালনা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সফলতার ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৭ জুন) রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম (সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম এবং পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কার গ্রহণের পর ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। ভবিষ্যতেও অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় একই ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি এ অর্জনের জন্য সহকর্মী পুলিশ সদস্য ও সাধারণ মানুষের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।