মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

মা হত্যা রহস্য উন্মোচন: ছেলের হাতেই খুন মারুফা

প্রতিবেদক:
মা হত্যা রহস্য উন্মোচন: ছেলের হাতেই খুন মারুফা

নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্যকর মারুফা বেগমকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পারিবারিক কলহ থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের মাথায় গাছের শিকর দিয়ে আঘাত করে হত্যা করে ঘরের মেঝেতে মাটিতে পুতে রেখেছিল নিজ ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল। পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলে জুয়েল এসব স্বীকার করেছে। পরে সে আদালতে জবানবন্দি দেয়।

শনিবার বিকালে কিশোরগঞ্জ থানায় সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ওসি লুৎফর রহমান।

ওসি লুৎফর রহমান তার কার্যালয়ে আলোচিত ‘মা’ হত্যাকান্ডের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, গত ৩ জুন কিশোরগঞ্জের দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়ায় ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধা মারুফার (৬০) লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সন্দেহভাজন বৃদ্ধার বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করে ২৫ জুন আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি একাই হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দিতে সে জানায়, গত ৩১ মে, ২০২৬ তারিখে পারিবারিক ঝগড়ায় ছোট ছেলে লাভিনের (৩৭) পক্ষ নিলে বড় ছেলে জুয়েলের ক্ষোভ সৃষ্টি হয়। এরপর জুয়েলের স্ত্রী তার সন্তানকে নিয়ে বাপের বাড়ি ও ছোট ভাই লাভিন তার স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি চলে যান।

১ জুন, ২০২৬ তারিখে বৃদ্ধা মা তার শোবার ঘরে দিনের বেলা ঘুমিয়েছিলেন। এসময় মাকে একা পেয়ে জুয়েল তার ক্ষোভ মেটাতে গাছের শিকর দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। পরে জুয়েল বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যায়। বিকালে বাড়িতে এসে মায়ের মৃতদেহ দেখে ঘরের মেঝের মধ্যে মাকে পুতে রাখেন। লাভিন গত ৩ জুন বাড়িতে এসে মায়ের বিছানায় রক্তদাগ ও মাটির মেঝে ফুলে ওঠায় সন্দেহ হলে থানায় সংবাদ দেয়। কিশোরগঞ্জ থানা পুলিশ ওই দিনই রাতে মেঝে খুঁড়ে তার মায়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় ছোট ছেলে লাভিন বাদী হয়ে ৪ জুন একটি হত্যা মামলা দায়ের করেন।