মূল লেখায় যান
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ শাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১০ দফা ইশতেহার ঘোষণা এইমাত্রঅন্যান্য শাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১০ দফা ইশতেহার ঘোষণা নরসিংদীতে ছয় মাসে ১০৪১ মাদক কারবারিসহ গ্রেফতার সাড়ে ৫ হাজার এইমাত্রঅন্যান্য নরসিংদীতে ছয় মাসে ১০৪১ মাদক কারবারিসহ গ্রেফতার সাড়ে ৫ হাজার এবার ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব এইমাত্রঅন্যান্য এবার ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ এইমাত্রঅন্যান্য ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ প্রেম করে বিয়ে, ১০ দিন পর স্ত্রীকে আটকে রাখার অভিযোগ স্বামীর এইমাত্রঅন্যান্য প্রেম করে বিয়ে, ১০ দিন পর স্ত্রীকে আটকে রাখার অভিযোগ স্বামীর শতবর্ষী বটগাছ রক্ষার দাবি সোয়ানের, জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ এইমাত্রঅন্যান্য শতবর্ষী বটগাছ রক্ষার দাবি সোয়ানের, জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত, ছেলে পলাতক এইমাত্রঅন্যান্য জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত, ছেলে পলাতক
অন্যান্য

প্রেম করে বিয়ে, ১০ দিন পর স্ত্রীকে আটকে রাখার অভিযোগ স্বামীর

প্রতিবেদক:
প্রেম করে বিয়ে, ১০ দিন পর স্ত্রীকে আটকে রাখার অভিযোগ স্বামীর

দীর্ঘ চার বছরের চেনা-জানা, দেড় বছরের গভীর প্রেম। এরপর প্রেম করে পালিয়ে বিয়ে করে মাত্র ১০ দিন সংসার করেন নিশান হোসেন ও সাদিয়া আক্তার। একে অপরকে সারাজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিলেও, সাদিয়ার শ্বশুর-শাশুড়ি মেনে নেওয়ার কথা বলে কৌশলে স্ত্রীকে আটকে রেখেছেন বলে অভিযোগ করেছেন প্রেমিক স্বামী নিশান হোসেন। প্রেমিকাকে আটকে রাখায় নিশান এখন প্রায় পাগল।

নোটারি পাবলিক ও কাজী অফিস থেকে পৃথকভাবে বিয়ে করেন এই প্রেমিক যুগল। নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে ১৬-০৬-২০২৬ তারিখে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর থেকে তাঁরা বাগেরহাটের মোড়েলগঞ্জ নামক স্থানে প্রেমিকের বোনের বাড়িতে সংসার শুরু করেন। পরবর্তীতে কালুখালী থানা পুলিশের সহায়তায় প্রেমিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে এখন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন স্বামী নিশান হোসেন।

নিশান হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের শামসুল হকের ছেলে। প্রেমিকা সাদিয়া আক্তার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তফাদিয়া এলাকার সিপা মোল্লার মেয়ে। প্রেমিক স্বামীর দাবি, “আমরা প্রাপ্তবয়স্ক, আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। আমার বউকে জোর করে আটকে রেখে তাকে দিয়ে ডিভোর্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ন্যায় বিচার চাই।”

এ ঘটনায় প্রেমিকা ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।