মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

প্রতিবেদক:
আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটি ম্যাচের স্কোরলাইন নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা প্রতিটি ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছে। টুর্নামেন্ট শুরুর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তিনটি ম্যাচের যে ফলাফল বা স্কোরলাইনের পূর্বাভাস দিয়েছিলেন, মাঠে ঠিক সেটাই ঘটেছে।

একাত্তর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ স্কোরলাইনের বিষয়ে। শান্ত জবাব দিয়েছিলেন ৩-০, ২-০ এবং ৩-১। কাকতালীয়ভাবে মিলে গিয়েছে প্রত্যেক ম্যাচের স্কোরলাইন।

তার দেওয়া ভবিষ্যদ্বাণী অনুযায়ী আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ৩ – ০, অস্ট্রিয়ার বিপক্ষে ২ – ০ এবং জর্ডানের বিপক্ষে ৩ – ১ গোলে জয় পায়।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে টানা তিনটি ম্যাচের স্কোরলাইন এভাবে হুবহু মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াপ্রেমীদের মাঝে শান্তকে নিয়ে বেশ শোরগোল তৈরি হয়েছে। অনেকেই তাকে অতীত বিশ্বকাপের বিখ্যাত ভবিষ্যদ্বক্তা ‘অক্টোপাস পল’-এর সঙ্গেও তুলনা করছেন।

এদিকে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিয়েছেন ঘানার সেই তান্ত্রিক। ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বোন্সাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২ এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে।

তান্ত্রিক বোন্সাম এক সাক্ষাৎকারে বললেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য বোন্সাম কোনো কালো জাদু করবেন কি না তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।

তবে এ নিয়ে নাজমুল হোসেন শান্তর ভবিষ্যদ্বাণী এখনও পাওয়া যায়নি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের স্কোরলাইন মিলে যাওয়ার পর তার কাছ থেকে ভবিষ্যদ্বাণী আশা করছেন ফুটবলপ্রেমীরা।