মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও এইমাত্রঅন্যান্য ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড এইমাত্রঅন্যান্য পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
অন্যান্য

কালীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা ও শিশুশ্রম বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক:
কালীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা ও শিশুশ্রম বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ এবং বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে পৃথক এই কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এ. টি. এম কামরুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ৪ জন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে অটোরিকশা ও দোকানের চাবি হস্তান্তর করা হয়। এর মধ্যে মার্জিয়া বেগম, শামসুন্নাহার ও কামরুন নাহারসহ মোট ৩ জনকে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়। এছাড়া শারীরিক প্রতিবন্ধী সিরাজ উদ্দিনকে একটি সুসজ্জিত মুদি দোকান ও মালামাল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ইউএনও বলেন, “ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না, সম্মানজনক জীবন গড়তে এই বিকল্প কর্মসংস্থান তাদের সহায়ক হবে।”

অপরদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও মরিচের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এছাড়া শীতকালীন ফসল আগাম চাষের জন্য ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষক ১০ শতাংশ জমির জন্য ১০ গ্রাম মরিচ বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং দুই ধরনের বালাইনাশক পান। বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এনজিও সমন্বয় পরিষদের সহযোগিতায় আয়োজিত এই সভায় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই কর্মসূচিগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই বহুমাত্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনমনে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।