মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার
অন্যান্য

কেরানীগঞ্জে দুই সন্তানকে বিষপান করিয়ে হত্যা, পিতা আটক

প্রতিবেদক:
কেরানীগঞ্জে দুই সন্তানকে বিষপান করিয়ে হত্যা, পিতা আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই সন্তানকে বিষ পান করিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিতা জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ভান্ডারি গলির বায়হান মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জসিম ও ডালিয়া দম্পতি দীর্ঘদিন যাবত রায়হান মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত। তাদের সংসারে সিয়াম (৬) ও সারামনি (৫) নামে দুটি সন্তান ছিল। ৩ মাস পূর্বে তাদের ঝগড়াঝাটি হলে স্ত্রী ডালিয়া বাসা থেকে চলে যায়। এরপর সিয়াম ও সারামনিকে নিয়ে জসিম একাই সেই বাড়িতে বসবাস করত। স্ত্রী চলে যাওয়ার পর হতাশা থেকে আজ সকালে জসিম দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এসময় বিষক্রিয়ার তীব্রতায় সন্তান দুটি ছটফট করতে থাকলে আশেপাশের লোকজন এসে তাদের তিন জনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসায় (পাকস্থলী ওয়াশ) পর জসিম কিছুটা সুস্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য পিতা জসিমকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।