মূল লেখায় যান
বুধবার, ১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট এইমাত্রঅন্যান্য ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ এইমাত্রঅন্যান্য মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক এইমাত্রঅন্যান্য কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না, সম্পাদক পলি, যুগ্ম সম্পাদক শারমিন এইমাত্রঅন্যান্য আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না, সম্পাদক পলি, যুগ্ম সম্পাদক শারমিন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এইমাত্রঅন্যান্য পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
অন্যান্য

শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক:
শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

“নিয়মিত খেলা করি, মাদক থেকে দূরে থাকি” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে.) হাইস্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, শেরপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় খানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাড়িদহ ইউনিয়ন ফুটবল একাদশ। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স নিশ্চিত করতে খেলা শুরুর আগে প্রত্যেকের জন্ম নিবন্ধন সনদ যাচাই করা হয়েছে। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় স্বচ্ছতা ও নিয়ম মেনে খেলা পরিচালনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টটির স্পনসর হিসেবে রয়েছেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। আয়োজকদের প্রত্যাশা, তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চার প্রসার এবং মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।