মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পানিসম্পদ প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পানিসম্পদ প্রতিমন্ত্রী নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী এইমাত্রঅন্যান্য নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এইমাত্রঅন্যান্য বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত গাজীপুরে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত। এইমাত্রঅন্যান্য গাজীপুরে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন এইমাত্রঅন্যান্য ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯ এইমাত্রঅন্যান্য ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯ রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ এসএসসিতে কৃতী ২৫ শিক্ষার্থীকে চিঠিসহ উপহার পাঠালেন ঢাকার ডিসি ফরিদা এইমাত্রঅন্যান্য এসএসসিতে কৃতী ২৫ শিক্ষার্থীকে চিঠিসহ উপহার পাঠালেন ঢাকার ডিসি ফরিদা
অন্যান্য

অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে ভিনিসিয়ুস

প্রতিবেদক:
অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে ভিনিসিয়ুস

বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মাঠের পারফরম্যান্সের বাইরে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। বেতনসংক্রান্ত মতপার্থক্যের কারণে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়নের আলোচনা এখনও চূড়ান্ত হয়নি।

বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। আগামী ছয় মাসের মধ্যে নতুন চুক্তি না হলে, ২০২৭ সালের জানুয়ারি থেকেই অন্য কোনো ক্লাবের সঙ্গে প্রি-কন্ট্রাক্ট করার সুযোগ পাবেন ভিনিসিয়ুস।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমপ্রতি প্রায় ২ কোটি ইউরো পারিশ্রমিক পান এই উইঙ্গার। তবে তিনি বছরে ৩ কোটি ইউরো বেতন দাবি করেছেন। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সেই দাবি মেনে নিতে রাজি না হওয়ায় আলোচনায় অগ্রগতি হয়নি।

তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখনও আশাবাদী যে ভিনিসিয়ুস আগামী মৌসুমেও সান্তিয়াগো বের্নাব্যুতেই থাকবেন। পুনর্নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, “ভিনিসিয়ুস থাকতে চায়, আমিও চাই সে থাকুক।” যদিও বেতন বৃদ্ধি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বিশ্বকাপ চলাকালীন ভিনিসিয়ুসের মনোযোগে যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণে চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত রেখেছে রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড়ের প্রতিনিধিরা। বিশ্বকাপ শুরুর আগেই ভিনিসিয়ুস জানিয়েছিলেন, তার পুরো মনোযোগ এখন ব্রাজিল জাতীয় দলের দিকে। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই তিনি ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

তবে শেষ পর্যন্ত বেতন নিয়ে দুই পক্ষের সমঝোতা না হলে, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটতে পারে। সেক্ষেত্রে নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার পথও খুলে যাবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

গত কয়েক মাসে ভিনিসিয়ুসকে ঘিরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের তথ্য প্রকাশ্যে আসেনি। একইভাবে ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবের আগ্রহের খবরও আলোচনায় থাকলেও, সেগুলো এখনও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

এদিকে চলমান বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। এখন পর্যন্ত তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে চুক্তি নবায়নে নিজের অবস্থান আরও শক্তপোক্ত করেছেন। ফলে রিয়াল মাদ্রিদে শেষ পর্যন্ত না থাকলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পারিশ্রমিক যে বাড়ছে, তা অনুমেয়।