মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘

প্রতিবেদক:
‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘

ফুটবল বিশ্বকাপে দল হিসেবে না থাকলেও দর্শক হিসেবে গত বিশ্বকাপ থেকে আলোচনায় রয়েছে বাংলাদেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচের পর দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উচ্ছ্বাস, মিছিল ও উদ্‌যাপনের ছবি-ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও সেগুলো ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা ও ফুটবলপ্রেমের গল্প পৌঁছে গেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়দের কাছেও। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন। এবার জাপানকে হারানোর পর একই সুরে কথা বলেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারও। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ও আবেগের প্রশংসা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো বাংলাদেশ শুনেই ঘুরে দাঁড়ালেন আলিসন বেকার। বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন করার আগেই বললেন, ‘নাইচ, বাংলাদেশ! পরে জানালেন বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনার ভিডিও দেখেছেন তিনি। 

বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নের জবাবে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

হিউস্টনে জাপানের বিপক্ষে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যখন জয়সূচক গোল করেন, বাংলাদেশে তখন মধ্যরাত। তবে ফুটবল সমর্থকরা এত রাতেও তুমুল উদযাপনে মাতেন। এসব দৃশ্য অবশ্য প্রতি ম্যাচেই। 

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ঢাকাসহ বিভিন্ন শহরে জায়ান্ট স্ক্রিনে দেখেন সমর্থকরা। প্রিয় দল জিতলে রাত যত গভীরই হোক উৎসব হয় রঙিন। সামাজিক মাধ্যমে সুযোগে এসব উন্মাদনার ভিডিও দেখেছেন আলিসন। 

এর আগে ম্যাচ সেরা হয়ে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সমর্থকদের দেন ধন্যবাদ। এর আগে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ শুনে ঘুরে দাঁড়িয়ে জানিয়েছিলেন তার ভালোবাসার কথা। 

গত রাতে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিলো ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের মনে জেগেছিলো সংশয়। বিরতির পর কাসেমিরো আনেন সমতা। শেষ মুহুর্তে মার্তিনেল্লি গোল করলে শেষ ষোলো নিশ্চিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।