মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পানিসম্পদ প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পানিসম্পদ প্রতিমন্ত্রী নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী এইমাত্রঅন্যান্য নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এইমাত্রঅন্যান্য বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত গাজীপুরে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত। এইমাত্রঅন্যান্য গাজীপুরে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন এইমাত্রঅন্যান্য ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯ এইমাত্রঅন্যান্য ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯ রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ এসএসসিতে কৃতী ২৫ শিক্ষার্থীকে চিঠিসহ উপহার পাঠালেন ঢাকার ডিসি ফরিদা এইমাত্রঅন্যান্য এসএসসিতে কৃতী ২৫ শিক্ষার্থীকে চিঠিসহ উপহার পাঠালেন ঢাকার ডিসি ফরিদা
অন্যান্য

এইচএসসি প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর নজরদারি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক:
এইচএসসি প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর নজরদারি: শিক্ষামন্ত্রী

আগামীকাল ২ জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রশ্নফাঁস ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ড. মিলন বলেন, যেকোনো দুর্যোগ, প্রশ্নপত্র ফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় পরিস্থিতি অনুযায়ী স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

পরীক্ষার মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। পাশাপাশি পরীক্ষকদের নম্বর প্রদানের ধরণও পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর না দেন।

শিক্ষার্থী ঝরে পড়ার কারণ অনুসন্ধানে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিকুলাম কমিটি কাজ করছে। প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে পাঠ্যক্রমকে আরও যুগোপযোগী করা হবে। এছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলেও জানান তিনি।

কোচিং সেন্টার পরিচালনার ক্ষেত্রেও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।