মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পানিসম্পদ প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- পানিসম্পদ প্রতিমন্ত্রী নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী এইমাত্রঅন্যান্য নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এইমাত্রঅন্যান্য বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত গাজীপুরে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত। এইমাত্রঅন্যান্য গাজীপুরে পিছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন এইমাত্রঅন্যান্য ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯ এইমাত্রঅন্যান্য ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯ রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ এসএসসিতে কৃতী ২৫ শিক্ষার্থীকে চিঠিসহ উপহার পাঠালেন ঢাকার ডিসি ফরিদা এইমাত্রঅন্যান্য এসএসসিতে কৃতী ২৫ শিক্ষার্থীকে চিঠিসহ উপহার পাঠালেন ঢাকার ডিসি ফরিদা
অন্যান্য

বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

প্রতিবেদক:
বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামা চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে এক যুবক।

পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে চোরচক্রের আরও তিন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চার সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত দুটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে চোরচক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের তামা চুরি করে আসছে। প্রতিবার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে, নষ্ট হয় সরকারি সম্পদ এবং চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন ও মেরামতে কয়েকদিন সময় লেগে যায়। এ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি সেচ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

তাদের দাবি, বারবার একই ধরনের ঘটনা ঘটলেও চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত পলাতক তিন সদস্যকে গ্রেপ্তার, চোরচক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত রাতের টহল জোরদার এবং ট্রান্সফরমারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারগুলো দ্রুত সচল করারও উদ্যোগ নেওয়া হয়েছে।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “স্থানীয়দের মাধ্যমে আটক এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে একের পর এক ট্রান্সফরমারের তামা চুরির ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।