মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩:০০ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

পুলিশের বিশেষ অভিযান, খাগড়াছড়িতে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক:
পুলিশের বিশেষ অভিযান, খাগড়াছড়িতে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলার মেরুং বাজার এলাকার ঈদগাহ মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রানতোষ বণিকের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোশারফ হোসেন (৩৫), হৃদয় হোসেন (২১) এবং শাহিন ওরফে বাবু (২২)। তারা সকলেই উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয় এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময়ই কঠোর। মাদক বিক্রি, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।