মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও

প্রতিবেদক:
শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হতাশাজনক পরিসংখ্যান।

ফুটবল ইতিহাসে ব্রাজিল এমন একটি দল, যারা প্রায় সব পরাশক্তির বিপক্ষেই জয় পেয়েছে। তবে ব্যতিক্রম নরওয়ে। এখন পর্যন্ত দুই দলের চারটি আন্তর্জাতিক ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি সেলেসাও। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে।

আরও বিস্ময়ের বিষয়, নরওয়ের সেই দুই জয়ের একটি এসেছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুঙ্গা, রোনালদো ও বেবেতোর মতো তারকায় ভরা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল নরওয়ে।

তবে এই পরিসংখ্যান দেখে যদি আর্জেন্টিনা সমর্থকরা স্বস্তি পান, তাহলে তাদের জন্যও রয়েছে চমকপ্রদ একটি তথ্য। কারণ নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আলবিসেলেস্তেদেরও।

এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং দুটিতেই পরাজিত হয়েছে। প্রথম হারটি আসে ১৯৮৬ সালে, যখন দলের নেতৃত্বে ছিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। দ্বিতীয়বার ২০০৭ সালে, লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে আবারও নরওয়ের কাছে হারে আর্জেন্টিনা।

শুধু নরওয়েই নয়, আন্তর্জাতিক ফুটবলে আরও কয়েকটি দলের বিপক্ষেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। সেই তালিকায় রয়েছে বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ৫ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। অন্যদিকে নিজেদের ম্যাচ জিততে পারলে সম্ভাব্য সেমিফাইনালে নরওয়ের বিপক্ষে খেলতে পারে আর্জেন্টিনা। ফলে ইতিহাস বদলের সুযোগ পাবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তিই।