মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ টাঙ্গাইলে কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদ্যাপন এইমাত্রঅন্যান্য টাঙ্গাইলে কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদ্যাপন খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদ উদ্ধার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদ উদ্ধার ইবি শিক্ষকের স্ত্রীকে নিয়োগ: বোর্ডের আগের দিন বিশেষজ্ঞের সঙ্গে স্বামীর সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য ইবি শিক্ষকের স্ত্রীকে নিয়োগ: বোর্ডের আগের দিন বিশেষজ্ঞের সঙ্গে স্বামীর সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অনুদানে তাহিরপুরে ৫টি গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলে শিক্ষাবৃত্তি এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর অনুদানে তাহিরপুরে ৫টি গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলে শিক্ষাবৃত্তি ১০ মিনিটের ব্যবধানে কেইনের জোড়া গোল, শেষ ষোলোয় ইংল্যান্ড এইমাত্রঅন্যান্য ১০ মিনিটের ব্যবধানে কেইনের জোড়া গোল, শেষ ষোলোয় ইংল্যান্ড কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও এইমাত্রঅন্যান্য শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও
অন্যান্য

উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রতিবেদক:
উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ১০৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকাল থেকেই দিবসটি উদযাপনে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৯টায় দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের সকল হল, হোস্টেল ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়।

এ সময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান ও থিম সং পরিবেশিত হয়। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হয়।

সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মূলত গণতন্ত্র, জ্ঞানচর্চা এবং সামাজিক অগ্রগতির ইতিহাস।

প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি নিহিত রয়েছে মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িকতা, সমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায়।

আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা, গবেষণা, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য।

তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, জ্ঞানসৃষ্টি, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। দেশের প্রতি দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার সমন্বয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনেও জাতির পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করবে।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জাতি গঠনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।

প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব প্রদানের পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আশা করি আগামীতেও জাতির সংকটের প্রতিটি মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

এসময় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

এছাড়া ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সদরুল আমিন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলানায়তনে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়। এছাড়া বিকাল ৪টায় সাইক্লিং ক্লাবের উদ্যোগে বাই সাইকেল র‌্যালি এবং স্টান্ট শো আয়োজন করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দ্বিতীয় দিনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘১০৫ বছরে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ইরান দূতাবাসের ঢাকাস্থ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মাহদি মৌলায়ী আরানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।