মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ এইমাত্রঅন্যান্য উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
অন্যান্য

ইসির ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা ৬ কেন্দ্রে, আসন বিন্যাস প্রকাশ

প্রতিবেদক:
ইসির ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা ৬ কেন্দ্রে, আসন বিন্যাস প্রকাশ

ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় প্রার্থীরা ঢাকার ছয়টি কেন্দ্রে অংশ নেবেন।

বুধবার (১ জুলাই) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ও বিভাগী নির্বাচন কমিটির সদস্য সচিব খোরশেদ আলমের সই করা বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানাগেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট প্রার্থীকে User ID এবং Password ব্যবহার করে (প্রযোজ্য ক্ষেত্রে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে) প্রবেশপত্র Download করে রঙিন Print করে নিতে হবে।

প্রবেশপত্র আগামী ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে। কারণ যাই হোক না কেন প্রবেশপত্র ব্যতিত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

পরীক্ষার্থীকে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।

এছাড়া ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক কার্ড/ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। হাজিরা তালিকা এবং উত্তরপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর আবেদনপত্রের স্বাক্ষরের অনুরূপ হতে হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য, আসন বিন্যাস ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

পরীক্ষা হবে ছয়টি প্রতিষ্ঠানে। ৩০০০০০০০৩ থেকে ৩০০০১৪৭৭১ পর‌্যন্ত রোল নম্বরধারীদের আগারগাঁওয়ের শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, ৩০০০১৪৭৯৬ থেকে ৩০০০৩০১২৬ পর‌্যন্ত রোল নম্বরধারীদের আগারগাঁওয়ের শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, ৩০০০৩০১৪০ থেকে ৩০০০৪৫০০৭ রোল নম্বরধারীদের সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ (গজনবী রোড, কলেজ গেইট, মোহাম্মদপুর, ঢাকা) কেন্দ্রে, ৩০০০৪৫০০৯ থেকে ৩০০০৮১৫৭৩ পর‌্যন্ত রোল নম্বরধারীদের ঢাকা কলেজ কেন্দ্রে, ৩০০০৮১৫৭৬ থেকে ৩০০১২২২৪২ পর‌্যন্ত রোল নম্বরধারীদের ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এবং ৩০০১২২৬৪৮ থেকে ৩০০১৩৯৬৪১ পর‌্যন্ত রোল নম্বরধারীদের বিসিআইসি কলেজ (চিড়িয়াখানা রোড, মিরপুর) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেড় পরীক্ষার সকাল চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত।