মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও এইমাত্রঅন্যান্য শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও সুনামগঞ্জে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এইমাত্রঅন্যান্য উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বিশ্ববাজারে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ এইমাত্রঅন্যান্য ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ ইসির ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা ৬ কেন্দ্রে, আসন বিন্যাস প্রকাশ এইমাত্রঅন্যান্য ইসির ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা ৬ কেন্দ্রে, আসন বিন্যাস প্রকাশ শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
অন্যান্য

ইনফা আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক:
ইনফা আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা উৎসাহিত করার লক্ষ্যে ইনোভেটিভ নেটওয়ার্ক ফাউন্ডেশন এইড (ইনফা) আয়োজিত “কুইজ প্রতিযোগিতা-২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বরগুনা জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে জ্ঞানভিত্তিক, দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যচর্চার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব আব্দুল ওয়াসী মতিন, জেলা পরিষদের প্রকৌশলী নজরুল ইসলাম, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসান আহমাদ নোমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনফার সভাপতি জুলাই যোদ্ধা সাইফুর রহমান সাঈদী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।