মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার
অন্যান্য

কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ

প্রতিবেদক:
কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ভ্রাম্যমান (ভ্যানের মাধ্যমে) কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার মোঃ আখতারুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের কারী পরিচলাক হাসান আলী। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমানসহ যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।

ভ্রাম্যমান কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ গ্রহণ করছেন ৪০ জন প্রশিক্ষণার্থী। এরা প্রশিক্ষণ শেষে এক একজন উদ্যোক্তা হবে বলে আয়োজনকারী দপ্তর প্রত্যাশা করছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকাব (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে জুলাই-আগষ্ট ২০২৬ দুই মাস মেয়াদী ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে হচ্ছে।