মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ এইমাত্রঅন্যান্য উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
অন্যান্য

বাজেটে নিত্যপণ্যের দাম না বাড়ায় বিএনপি সরকারের সার্থকতা: আমান উল্লাহ আমান

প্রতিবেদক:
বাজেটে নিত্যপণ্যের দাম না বাড়ায় বিএনপি সরকারের সার্থকতা: আমান উল্লাহ আমান

ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, “প্রতিবছর বাজেট দিলেই নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বেড়ে যায়, তবে এবার কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। এটাই বিএনপি সরকারের সার্থকতা।” বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদে দুস্থদের জন্য সরকারি চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বাজেটে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের উপর শুল্ক কমানো সহ কিছু কিছু ক্ষেত্রে প্রত্যাহার করা হয়েছে। তাই চাল, ডাল, মাছ, মাংস, তেল, মসলা সহ কোনো প্রকার খাদ্যদ্রব্যের দাম বাড়েনি। বিএনপি যে সাধারণ জনগণের সরকার এটাই তার জ্বলন্ত প্রমাণ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ দিয়েছে। টাকার অভাবে যেন কারো লেখাপড়া বন্ধ না হয় তাই মেধাবীদের উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। আগে শুধুমাত্র মেয়েদের উপবৃত্তি দেওয়া হতো, বর্তমান সরকার ছেলেদেরও উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

এ সময় জি-আর কর্মসূচির আওতায় কালিন্দী ইউনিয়নের পাঁচ শতাধিক গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

এতে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবি, কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব আলী সহ থানার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।