মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? মুখ খুললেন নিজেই এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? মুখ খুললেন নিজেই তীব্র লোডশেডিংয়ে বাড়তি নিরাপত্তা চায় রাজশাহীর ১৪ টি বিদ্যুৎ উপকেন্দ্র এইমাত্রঅন্যান্য তীব্র লোডশেডিংয়ে বাড়তি নিরাপত্তা চায় রাজশাহীর ১৪ টি বিদ্যুৎ উপকেন্দ্র রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এইমাত্রঅন্যান্য বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এইমাত্রঅন্যান্য নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০ এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০ নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
অন্যান্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

প্রতিবেদক:
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা (ভ্যাটসহ)।

সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য তালিকা একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে, সর্বশেষ গত ৩ জুলাই প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেদিন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারিত রয়েছে।