মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মিসর ম্যাচের আগে স্বস্তি খবর আর্জেন্টিনার  এইমাত্রঅন্যান্য মিসর ম্যাচের আগে স্বস্তি খবর আর্জেন্টিনার  ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর এইমাত্রঅন্যান্য ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর ব্রাজিলের হারের পর কুষ্টিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু এইমাত্রঅন্যান্য ব্রাজিলের হারের পর কুষ্টিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০
অন্যান্য

ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর

প্রতিবেদক:
ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-কমার্স প্ল্যাটফর্ম ঘরের বাজারকে (Ghorer Bazar) ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।

ভোক্তাদের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব ঘরের বাজারের বিরুদ্ধে। ভোক্তারা দাবি করছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন নিম্নমানের পণ্যকে ‘অর্গানিক’ বা ‘খাঁটি’ হিসেবে প্রচার করে বাজার মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে বিক্রি করে আসছে।

ঘরের বাজারের একজন ভোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “আপনাদের কালা ভুনা মশলায় এত রং দিছেন যে, এটা খাইলে পেটের মধ্যে সব নষ্ট হয়ে যাবে।”

তাদের আরেকজন ভোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “আমি Ghorerbazar পেজ থেকে 500ml Extra Virgin Olive Oil কিনেছিলাম ১০৯০ টাকা দিয়ে, কোরিয়ায় নিয়ে যাওয়ার জন্য। আমি একা মানুষ, তাই ভাবছিলাম এই 500ml olive oil আমার অন্তত ১ মাসের বেশি চলে যাবে। মূলত খালি পেটে olive oil আর lemon shots খাওয়ার জন্যই কিনেছিলাম।

সত্যি বলতে তখন olive oil নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। Busan এ আসার পর একটু research করেই জানলাম, আমি যেটা কিনেছিলাম সেটা আসলে fake Extra Virgin Olive Oil হওয়ার সম্ভাবনাই বেশি। পরে জানতে পারলাম আসল Extra Virgin Olive Oil সাধারণত transparent bottle এ sell হয় না, packaging থেকে শুরু করে আরও অনেক criteria আছে।

আরও একটা বিষয় জেনেছি Dr. Eric Berg এর ভিডিও থেকে – market এর প্রায় 90% olive oil নাকি কোনো না কোনোভাবে adulterated বা fake।

এখানে এসে আমি original Extra Virgin Olive Oil কিনেছি, সেটা নিয়ে অন্য একদিন post করবো।

এখন অনেকেই বলতে পারেন, “Jamshed Majumdar হয়তো fake olive oil এর ব্যাপারটা জানেন না।” কিন্তু আমার কথা হলো, উনি তো আমার মতো সাধারণ buyer না যিনি এসব বুঝবেন না। উনি কোটি টাকার business করেন। উনার image আর কথাবার্তা দেখে আমার মতো অনেকেই trust করে product কিনবে, এটাই স্বাভাবিক।

Anyway, fake Extra Virgin Olive Oil এভাবে sell করে মানুষকে misleading করা সত্যিই খুব দুঃখজনক।”

ট্যাক্স ফাঁকি, এনবিআরের জরিমানা ও নিম্নমানের পণ্য সরবরাহ সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে ঘরের বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তায় তিনি জানান, অফিসিয়াল ইমেইল থেকে যোগাযোগ করলে ঘরের বাজারের লিগাল টিম যোগাযোগ করবে।

ঘরের বাজার-এর ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদারকে ফোন করলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।