মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাপাশিয়া হাজী সাইজুদ্দিন তেলের পাম্পের দক্ষিণ-পূর্ব পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় ধানখেতের একটি সাবমার্সেবল পাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে ছড়িয়ে পড়া বিদ্যুতের সংস্পর্শে এসে ওই ৫টি গরু মারা যায়। এতে কয়েকজন খামারি ও গরুর মালিক আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত গরুগুলোর মালিকরা হলেন- যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকার রাকিব হোসেনের একটি, আজগর হাজীর দুটি, রহুল আমীনের একটি ও আব্দুল আওয়ালের একটি।

এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্থানীয় জনৈক এক ব্যক্তি বোরো আবাদের জন্য স্থাপিত সাবমার্সেবল পাম্পে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। ওই বিদ্যুত সংযোগ থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জান বলেন, বিদ্যুত পৃষ্ঠ হয়ে কৃষকের ৫টি গরু মারা যাওয়ার ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।