মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো ইরানে একটি রাত নতুন কোনো মার্কিন বিমান হামলা ছাড়াই কেটেছে এইমাত্রঅন্যান্য প্রথমবারের মতো ইরানে একটি রাত নতুন কোনো মার্কিন বিমান হামলা ছাড়াই কেটেছে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, আঘাত হানতে পারে যেখানে এইমাত্রঅন্যান্য ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, আঘাত হানতে পারে যেখানে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া লাইজু জীবিত উদ্ধার এইমাত্রঅন্যান্য ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া লাইজু জীবিত উদ্ধার চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারী আলমগীরকে গ্রেপ্তার : অভিযানকালে ৭ পুলিশ সদস্য আহত এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারী আলমগীরকে গ্রেপ্তার : অভিযানকালে ৭ পুলিশ সদস্য আহত ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের এইমাত্রঅন্যান্য ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের পঞ্চগড় ইসলামী আন্দোলন জেলার নতুন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ এইমাত্রঅন্যান্য পঞ্চগড় ইসলামী আন্দোলন জেলার নতুন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ
অন্যান্য

সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল

প্রতিবেদক:
সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল

যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে মিশরকে। তবে ফার্নান্দেজের সেই গোলের বিল্ড আপে মোহামেদ সালাহকে ফাউল করা হয়েছিল কি না, সেটা নিয়ে বিতর্ক উঠেছে বেশ। যদিও রিপ্লে বলছিল ভিন্ন কিছুই। সেখানে দেখা গেছে সালাহকে ফাউল করা হয়নি মোটেও।

ঘটনাটি ঘটে ম্যাচের ৯২ মিনিটে। বক্সের ভেতর বল নিয়ে চলে এসেছিলেন সালাহ। সেই বল রিকভার করেন হুলিয়ান আলভারেজ। চলে আসেন মাঝমাঠের কাছে। তবে এরপরই তিনি বল বাড়ান লাউতারো মার্তিনেজের কাছে। 

একটু দূরেই চলে গিয়েছিল বলটা। সেখান থেকে বলটা লাউতারো ফেরত পাঠালেন মিশরের বক্সে। বক্সে দাঁড়িয়ে ছিলেন এনজো ফার্নান্দেজ। তার মাপা হেডার গিয়ে আছড়ে পড়ে জালে। গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা, এগিয়ে যায় যোগ করা সময়ে।

তবে এই গোলের বিল্ড আপে ফাউল হয়েছিল কি না, তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। যদিও রিপ্লেতে দেখা গেছে বক্সে ঢোকার পর আলভারেজ বলে পা ছুঁইয়েছেন আগে। সেখান থেকে বলটা সালাহর দখল থেকে পেছনে চলে যায়। বিপত্তিটা বাধে এরপর।

সালাহ ওই রানের ফলো থ্রুতে পা ফেলেন আলভারেজের গোড়ালির সামনে, তখনই পড়ে যান তিনি। রিপ্লে দেখে বুঝা যাচ্ছে, আলভারেজ পা সরিয়ে পেছনে নিচ্ছিলেন, বরং সালাহই পা আগে বাড়িয়েছেন। এখানে ফাউল ডাকা হলে উল্টো সালাহর বিপক্ষেও ফাউল ডাকা হতে পারত।

তবে সে যাই হোক, আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে ৩-২ গোলে। চলে গেছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।