মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল আলমগীর এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল আলমগীর চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশের অপেক্ষায় দেশ এইমাত্রঅন্যান্য বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশের অপেক্ষায় দেশ ফ্যান্সী হেয়ার স্ট্রেইটনার : পার্লারের মতো হেয়ার স্টাইলিং এখন ঘরেই এইমাত্রঅন্যান্য ফ্যান্সী হেয়ার স্ট্রেইটনার : পার্লারের মতো হেয়ার স্টাইলিং এখন ঘরেই ৫ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ জনবিস্ফোরণের শঙ্কা এইমাত্রঅন্যান্য ৫ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ জনবিস্ফোরণের শঙ্কা আজকের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি   এইমাত্রঅন্যান্য আজকের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি   হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট এইমাত্রঅন্যান্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার
অন্যান্য

এইচ এসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ শিক্ষার্থী বহিস্কার

প্রতিবেদক:
এইচ এসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ শিক্ষার্থী বহিস্কার

রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এইচ এসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকাল ১০ টা থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় নকল করায় ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করায় কালুখালী সরকারি কলেজের ৪ ছাত্র ও ১ ছাত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ বেগম।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন সকাল ১১ টার দিকে পরীক্ষায় নকল করায় দায়ে মহিলা কলেজ কেন্দ্র থেকে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

রাজবাড়ী জেলায় ২০২৬ সালের এইচ এসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ৯,৩৬৮ জন।