মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

মেসিকে নিয়ে ইয়ামালের অকপট স্বীকারোক্তি

প্রতিবেদক:
মেসিকে নিয়ে ইয়ামালের অকপট স্বীকারোক্তি

ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও নিজের জাদুকরী ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করে চলেছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও মাঠে তার ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স বিস্মিত করছে ফুটবলপ্রেমীদের। সেই তালিকায় রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “অবিশ্বাস্য! মেসিকে সবাই চেনে। কিন্তু এই বয়সেও তিনি যে এমন পারফরম্যান্স করে যাচ্ছেন, তা হয়তো খুব কম মানুষই কল্পনা করেছিল। তাকে এভাবে খেলতে দেখে আমি সত্যিই আনন্দিত।”

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন মেসি। এরপর অনেকেই ধারণা করেছিলেন, তার অর্জনের খাতা পূর্ণ হয়ে গেছে। তবে বর্তমান বিশ্বকাপে তার পারফরম্যান্স বলছে ভিন্ন গল্প। আগের আসরের মতো এবারও আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলের করা ১৪ গোলের মধ্যে ৮টিই এসেছে মেসির পা থেকে।

সাক্ষাৎকারে ইয়ামাল কথা বলেন নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকেও নিয়ে। বিশ্বকাপ থেকে তাদের বিদায় হলেও এই দুই তারকার প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে বার্সেলোনার এই ফরোয়ার্ড বলেন, “নেইমার ও রোনালদোর জন্যও আমি আনন্দিত। যদিও তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবুও আমাদের প্রজন্মের অসংখ্য ফুটবলারের শৈশবের অনুপ্রেরণা ছিলেন তারা।”