মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব এইমাত্রঅন্যান্য ১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু
অন্যান্য

আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প

প্রতিবেদক:
আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলা চালানোর নির্দেশ আগেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে রেখেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি নির্দেশ দিয়ে রেখেছি— যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাহলে ইরানে এমন মাত্রায় বোমা হামলা চালানো হবে, যা তারা আগে কখনো দেখেনি।”

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ (Maximum Pressure) নীতির একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময়ও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যা করে, তবে দেশটি ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হবে।

সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্কের আঙ্কারায় অবস্থানকালে ট্রাম্প একাধিকবার দাবি করেন, তিনি ইরানের ‘হত্যার তালিকার এক নম্বর লক্ষ্যবস্তু’। এমনকি যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের বিমানযাত্রাও ‘বিপজ্জনক’ হতে পারে।

তবে ইসরায়েল নতুন কোনো ইরানি হত্যাচক্রান্তের তথ্য পেয়েছে— এমন খবর নাকচ করে দেন ট্রাম্প। তিনি বলেন, “ইসরায়েল এমন কিছু খুঁজে পায়নি। তবে আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় এক নম্বরে আছি।”

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনেও ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে হুমকি সব সময়ই থাকে। তিনি মন্তব্য করেন, “আমি তাদের হত্যার তালিকায় এক নম্বরে। যদি আমি যাই, তাহলে আপনারাও নিরাপদ থাকবেন না।”

২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরানের বিভিন্ন মহল। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের পর সেই হুমকি আরও জোরালো হয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে, ইরান বরাবরই ট্রাম্পকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে। চলতি বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ইরান কখনো ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না।” তিনি এসব অভিযোগকে ইসরায়েল ও অন্যদের ‘ইরানভীতি ছড়ানোর পরিকল্পনা’ বলে উল্লেখ করেন।

এদিকে ট্রাম্পও বিভিন্ন সময়ে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ এবং প্রয়োজনে পুরো দেশ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, নিউইয়র্ক পোস্ট।