মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

নিজেকে সরিয়ে নিলেন লিটন

প্রতিবেদক:
নিজেকে সরিয়ে নিলেন লিটন

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসর থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। জানা গেছে, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।

এবারের এলপিএলে লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছিলেন তিনি। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা থাকলেও সেই সিরিজে না খেলে এলপিএলে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোট সব পরিকল্পনা বদলে দেয়। ওই চোটের কারণে প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান লিটন। শেষ পর্যন্ত একই কারণে এলপিএল থেকেও সরে যেতে হলো তাকে।

আগামী ১৭ জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ। ৮ আগস্ট পর্যন্ত চলা এবারের আসরে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের খেলার কথা থাকলেও লিটনের সরে দাঁড়ানোয় সেই সংখ্যা কমে দাঁড়াল চারজনে।

এবারের এলপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নিয়েছিল জাফনা কিংস।