মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

সেমিফাইনালের আগে মেসির নতুন বার্তা

প্রতিবেদক:
সেমিফাইনালের আগে মেসির নতুন বার্তা

বিশ্বকাপ অভিযান শুরুর ১৫ দিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের বেসক্যাম্প গড়ে তুলেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টজুড়ে লিওনেল স্কালোনির দলের প্রস্তুতি ও অনুশীলনের কেন্দ্র ছিল কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার। এবার সেই অধ্যায়ের ইতি টানছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কানসাস সিটিকে বিদায় জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!” একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও। তিনি লিখেছেন, “ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।”

সেমিফাইনালের আগে মেসির নতুন বার্তা

সেমিফাইনালের আগে কানসাসে শেষ অনুশীলন শেষ করেছে স্কালোনির শিষ্যরা। দলের ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজনের পর আনুষ্ঠানিকভাবে বেসক্যাম্প ছাড়বে আর্জেন্টিনা।

আগামীকাল দিবাগত রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। আটলান্টায় অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই। এই ম্যাচের পর আর কানসাসে ফিরবে না আর্জেন্টিনা। সেমিফাইনালের ফল অনুযায়ী দলটির পরবর্তী গন্তব্যও নির্ধারিত হবে।

ফাইনালে জায়গা করে নিতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলে যাবে আর্জেন্টিনা। আর ইংল্যান্ডের কাছে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামিতে।

পুরো বিশ্বকাপজুড়ে কানসাস সিটি ছিল আর্জেন্টিনার প্রস্তুতির মূল কেন্দ্র। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলতে সেখান থেকে যাতায়াত করেছে দলটি এবং প্রতিটি ম্যাচ শেষে আবারও বেসক্যাম্পে ফিরে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়েছে।

নকআউট পর্বে এসে সেই রুটিনে কিছুটা পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতেই অবস্থান করে। এরপর মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে যায় আটলান্টায়। তবে সেই ম্যাচ শেষে আরও একবার পরিচিত ঘাঁটি কানসাসে ফিরে আসে স্কালোনির দল।

ফলে মেসি ও লিসান্দ্রো মার্টিনেজের সংক্ষিপ্ত বিদায়ী বার্তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তির প্রতীক। বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার যাত্রার গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে থাকা কানসাস সিটিকে বিদায় জানিয়ে এবার ফাইনালের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আলবিসেলেস্তেরা।