মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দিল বোর্ড

প্রতিবেদক:
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দিল বোর্ড

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগের বিষয়ে পর্যালোচনা শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ উঠেছে, তা বোর্ড সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

বোর্ড জানিয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।

এ ছাড়া বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নে ত্রুটি রয়েছে—এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই আন্তঃশিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ব্যাখ্যা ও আশ্বাস দিয়েছে।