মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

মির্জাপুরের পাহাড়ি অঞ্চলে ২০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক:
মির্জাপুরের পাহাড়ি অঞ্চলে ২০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তরে অবস্থিত তরফপুর, বাঁশতৈল, আজগানা ইউনিয়নকে পাহাড়ি অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে। উপজেলার এই অঞ্চলে একটি সরকারি হাসপাতালের দাবি দীর্ঘদিনের। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী তার নির্বাচনী সমাবেশে ওই অঞ্চলে একটি হাসপাতাল নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এবারের সংসদ অধিবেশনের তিনি ওই এলাকায় একটি সরকারি হাসপাতালের দাবি জানালে তা কবুল করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার ( ১৩ জুলাই) সংসদ অধিবেশন চলাকালে এই দাবি করেন ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই অর্থ বছরের মধ্যে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করে দেয়ার ওয়াদা দেন। এছাড়া একই অধিবেশনে বহুল আলোচিত হাটুভাঙ্গা সেতুতে টোল আদায় বন্ধের জন্য সরকারের কাছে নিবেদন জানান আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এদিকে পাহাড়ী অঞ্চলে হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা মন্ত্রীর সম্মতি জ্ঞাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উল্লাস প্রকাশ করেন ওই এলাকার সাধারণ মানুষ। ক্ষুদ্র ও নৃ গোষ্ঠী সম্প্রদায়ের নেতা কোচ লিটন কুমার সরকার সুসান্ত বলেন, মির্জাপুরে যে ক্ষুদ্র ও নৃ-জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে সংসদে বিষয়টি উত্থাপন করেছেন, আমরাসহ পাহাড়বাসীর জন্য হাসপাতালের ব্যবস্থা করে দিচ্ছেন এজন্য পাহাড়বাসীর পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, হাসপাতালটি যেন দ্রুতই দৃশ্যমান হয়, উত্তরাঞ্চলের মানুষ যেন খুব তাড়াতাড়ি হাতের নাগালে চিকিৎসা সেবা পান সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।