মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

ধর্মীয় অনুভুতিতে আঘাত: বিএনপি নেতা গ্রেপ্তার, পরে জামিন

প্রতিবেদক:
ধর্মীয় অনুভুতিতে আঘাত: বিএনপি নেতা গ্রেপ্তার, পরে জামিন

সিরাজগঞ্জ শহরে ফেসবুকে পোষ্ট দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে এক বিএনপি নেতা গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে জামিন দিয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে গ্রেপ্তারের মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম টনি (৪৪) পৌর এলাকার ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ার সানোয়ার হোসেনের ছেলে।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার বিকেলে আশরাফুল ইসলাম নিজের ফেসবুকে “ভারতে মুসলমানদের ওপরে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশেও অনেক হিন্দু আছে, তাদের পেটালেই সবকিছু ঠিক হয়ে যাবে। যেখানে হিন্দু পাও সেখানেই ঝাড়– পেটা করোসহ বিভিন্ন মন্তব্য লিখে” পোষ্ট দেন। এ বিষয়ে রাতে শহরের ধানবান্ধি জেসি রোড মহল্লার মানিক সাহা বাদী হয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ এনে আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম টনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ওসি রওশন ইয়াজদানী বলেন, দুপুরে আশরাফুল ইসলাম টনিকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হয়। একই সময়ে আশরাফুল ইসলামের আইনজীবি তার জামিন আবেদন করেন। এসময় মামলার বাদী মানিক সাহা আদালতে উপস্থিত ছিলেন। শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসামীকে বাদীর জিম্মায় জামিন দিয়েছেন।