মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

ফের বাড়ছে দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

প্রতিবেদক:
ফের বাড়ছে দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বেড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে বয়ে চলা দুধকুমার নদের পানি। গত ২৪ ঘন্টায় দুধকুমার নদের পানি ৬৬ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম পাউবো সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৮.৬৪ সে.মিটার রেকর্ড করা হয়েছিল। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ৩ টায় রেকর্ড করা হয়েছে ২৯.৩০ সেন্টিমিটার। এই নদে পানির বিপদ সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ৬০ মিটার। এতে করে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে পুনরায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। সেই সাথে ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন তারা।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা জবান আলী, খুরশেদ ও আয়নাল জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। আবারও বন‍্যা হওয়ার আশঙ্কায় আছি। ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা।

এদিকে নদের পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার দুপুরে শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। তিনি জানান, বন‍্যা পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার বিকেলে জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। বন‍্যা মোকাবেলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।