মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

ঝিনাইদহে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি, ডাকসেবা ব্যাহত

প্রতিবেদক:
ঝিনাইদহে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি, ডাকসেবা ব্যাহত

দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও সরকারি ডাক বিভাগের ইডি কর্মচারীরা রয়ে গেছেন অবহেলিত। মাত্র ৪ হাজার থেকে ৪ হাজার ৪৬০ টাকা নামমাত্র ভাতার বিনিময়ে খাটুনি খেটে চলা এই কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

ন্যায্য দাবি আদায়ে গত ৬ জুলাই থেকে ঝিনাইদহসহ সারাদেশে বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির পাওয়ার জন্য এই আন্দোলন করে যাচ্ছে তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে তাদের এই পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে। ইতিমধ্যে ইডি কর্মচারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর বরবার স্মারকলিপি প্রদান করেছেন।

আন্দোলনরত গোপালপুর শাখা পোষ্টমাস্টার রিপন হোসেন জানান, ঝিনাইদহে ১০৪ টি শাখা ডাকঘরে প্রায় ৩০০ জন ইডি কর্মচারী কর্মরত আছেন। সারা বাংলাদেশে ৮ হাজার ৫৪৩টি ডাকঘরে মোট ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী রয়েছেন। যারা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ২০১৮ সালে তৎকালীন সরকার ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হলেও বিগত ৮ বছরেও তা বাস্তবায়ন করা হয়নি। নেই কোনো উৎসব ভাতা বা ঈদ বোনাস। বর্তমান সময়ে ইডি কর্মচারীদের জীবন জীবিকার মান উন্নয়নে এই সামান্য আয়ে সংসার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

ডাকবিভাগে সেবা নিতে আসা মিজানুর রহমান বলেন, কয়েক দিন ধরে পোষ্ট অফিসে ঘুরছি চাকুরি কিছু গুরুত্বপূর্ন কাগজ আসার কথা। কিন্তু পোষ্ট অফিস বলছে তারা কোন কাজ করছে না, কর্মবিরতিতে আছি। সময়ের মধ্যে চিঠি না পেলে আমার মহাবিপদ হয়ে যাবে।

বর্তমানে একজন ইডি শাখা পোস্টমাস্টার ৪ হাজার ৪৬০ টাকা, ইডিডিএ পিয়ন ৪ হাজার ৩৫৪ টাকা, ইডিএমসি রানার ৪ হাজার ১৭৭ টাকা এবং ইডি নাইট গার্ড ৪ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার রিয়াজুল ইসলাম বলেন, গ্রামীণ জনপদে ডাকসেবা শতভাগ পৌছিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। জমির পড়চা, নিয়োগপত্র, তালাক সহ জরুরী কাগজপত্র পৌছিয়ে দেওয়ার চেষ্ঠা করছি। ইডি কর্মচারীদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। তাদের দাবিগুলোর বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছি।