মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
অধ্যক্ষ আবদুল হাই- এর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক-শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য অধ্যক্ষ আবদুল হাই- এর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক-শিক্ষার্থী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এমপি বাচ্চুকে শোকজ এইমাত্রঅন্যান্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এমপি বাচ্চুকে শোকজ ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে গরুসহ ৪ ব‍্যক্তি আটক এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে গরুসহ ৪ ব‍্যক্তি আটক ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুলের জামায়াতে যোগদান এইমাত্রঅন্যান্য ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুলের জামায়াতে যোগদান যেভাবে ‘অনিশ্চয়তার’ মধ্যেও চূড়ান্ত হচ্ছে পে-স্কেলের গেজেট এইমাত্রঅন্যান্য যেভাবে ‘অনিশ্চয়তার’ মধ্যেও চূড়ান্ত হচ্ছে পে-স্কেলের গেজেট ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ এইমাত্রঅন্যান্য ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ টেকনাফে ১৩ বছরের কিশোর অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি এইমাত্রঅন্যান্য টেকনাফে ১৩ বছরের কিশোর অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
অন্যান্য

বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার

প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার

ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে মহাসড়কে ফের ডাকাতির চেষ্টার সময় মো. মোকছেদুর রহমান মাহিন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার দিবাগত রাতে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এক বেসরকারি চাকরিজীবীর পথরোধ করে এই মোটরসাইকেলটিসহ মোবাইল ও নগদ টাকা ছিনতাই করা হয়েছিল। গ্রেপ্তার মাহিন শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। ​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১টা ৩৫ মিনিটের দিকে বগুড়া শহর থেকে মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। শেরপুরের গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়। ​মামলাটির তদন্তের মধ্যেই বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায়, শাহজাহানপুরের বি-ব্লক ফ্লাইওভারের কাছে একদল দুষ্কৃতকারী ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জনতা মাহিনকে গণধোলাই দিয়ে আটকে রাখলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহিনকে হেফাজতে নেয় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। ​

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ওই ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানটিই আগের রাতে ছিনতাই হওয়া মোটরসাইকেল বলে শনাক্ত করেছেন।

​শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন দৈনিক পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, এই চক্রটি ছিনতাই করা যানবাহন ব্যবহার করে মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান চলছে।