মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অধ্যক্ষ আবদুল হাই- এর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক-শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য অধ্যক্ষ আবদুল হাই- এর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক-শিক্ষার্থী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এমপি বাচ্চুকে শোকজ এইমাত্রঅন্যান্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এমপি বাচ্চুকে শোকজ ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে গরুসহ ৪ ব‍্যক্তি আটক এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে গরুসহ ৪ ব‍্যক্তি আটক ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুলের জামায়াতে যোগদান এইমাত্রঅন্যান্য ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুলের জামায়াতে যোগদান যেভাবে ‘অনিশ্চয়তার’ মধ্যেও চূড়ান্ত হচ্ছে পে-স্কেলের গেজেট এইমাত্রঅন্যান্য যেভাবে ‘অনিশ্চয়তার’ মধ্যেও চূড়ান্ত হচ্ছে পে-স্কেলের গেজেট ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ এইমাত্রঅন্যান্য ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ টেকনাফে ১৩ বছরের কিশোর অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি এইমাত্রঅন্যান্য টেকনাফে ১৩ বছরের কিশোর অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
অন্যান্য

ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুলের জামায়াতে যোগদান

প্রতিবেদক:
ইসলামী যুব আন্দোলনের মুফতি মিরাজুলের জামায়াতে যোগদান

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন যুব আন্দোলনের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এবং সদর ইউনিয়ন যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মুফতি মিরাজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন এবং সদস্যপদের নির্ধারিত ফর্ম পূরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. তাইফুর রহমান মানিক।

এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মুফতি মিরাজুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানান।

বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, মুফতি মিরাজুল ইসলামের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

যোগদান শেষে মুফতি মিরাজুল ইসলাম উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামী আদর্শের প্রচার এবং ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের সমাপ্তিতে তাঁর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।