মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত অবহেলার অন্ধকারে হারিয়ে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতের কিংবদন্তি কানাইলালের ঐতিহ্য  এইমাত্রঅন্যান্য অবহেলার অন্ধকারে হারিয়ে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতের কিংবদন্তি কানাইলালের ঐতিহ্য  বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ এইমাত্রঅন্যান্য বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ এবার রাজধানীর সড়কে বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা এইমাত্রঅন্যান্য এবার রাজধানীর সড়কে বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু শারীরিক প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য শারীরিক প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
অন্যান্য

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

প্রতিবেদক:
দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর খুলনা, বরিশালসহ দেশের ৯টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।