মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার এইমাত্রঅন্যান্য বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন,,,২৯,০৭,২০২৬ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন,,,২৯,০৭,২০২৬ নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির সময় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির সময় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ইতিহাস গড়ল বিসিসি: প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার এইমাত্রঅন্যান্য ইতিহাস গড়ল বিসিসি: প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার
অন্যান্য

খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব

প্রতিবেদক:
খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব

দেশের ক্রিকেট থেকে যোজন যোজন দূরে অবস্থান করা সাকিব আল হাসান বর্তমানে খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এই টুর্নামেন্ট চলাকালেই নেপাল প্রিমিয়ার লিগেও দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে এলপিএল শেষ করেই নেপালের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি।

বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করলেও বিভিন্ন জটিলতায় দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। জাতীয় দলে খেলা তো দূরের কথা দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব নেওয়ার পর সাকিবের দেশে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন অনেকে। কিন্তু দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক সতীর্থ হিসেবে দায়িত্বে থাকার পরও এখনও সাকিবকে দেশে ফেরানোর ব্যাপার কোনো পদক্ষেপ নিতে পারেননি তামিম।

বিসিবি সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, ‘একবার তার (তামিম) সঙ্গে কথা হয়েছে। ক্যাপ্টেন কার্ড ইস্যুতে কথা হয়েছিল।’

তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব আল হাসান? আদৌ কি দেশে ফেরা হবে তার? এবিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর দিয়েছেন সাকিব। প্রশ্নটি ছিল ঠিক এমন, আপনি এবং আপনার পরিবার কি বাংলাদেশকে মিস করেন? নিকট ভবিষ্যতে কি দেশে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে?

এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।’

এত অবদান থাকা সত্যেও দেশে ফিরতে না পারাটা অন্যায় কি না প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি কী ভাবছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সাথে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।’