মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৫ জনের শরীরে এইমাত্রঅন্যান্য হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৫ জনের শরীরে ডেভিট ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন, মিলেছে ভারতীয় আধার কার্ড এইমাত্রঅন্যান্য ডেভিট ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন, মিলেছে ভারতীয় আধার কার্ড নোয়াখালীতে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করব’ এইমাত্রঅন্যান্য ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করব’ আসেনি বাবা-মা, নিজের বন্ডে নিজেই সই করলেন আলিফ এইমাত্রঅন্যান্য আসেনি বাবা-মা, নিজের বন্ডে নিজেই সই করলেন আলিফ নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ এইমাত্রঅন্যান্য ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন প্রায় ১১ লাখ টাকা পাঁচবিবির ইউএনও এইমাত্রঅন্যান্য খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন প্রায় ১১ লাখ টাকা পাঁচবিবির ইউএনও
অন্যান্য

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

প্রতিবেদক:
শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিদ্যমান সরকারি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ সংযুক্ত করা হয়েছে।

মাউশি জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য নির্ধারিত নির্দেশিকা রয়েছে। এ নির্দেশিকা লঙ্ঘন করলে তা সরকারি আচরণবিধি ভঙ্গের শামিল হবে। পাশাপাশি অনেক ক্ষেত্রে এটি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে।

এ কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এর আওতাধীন বিভিন্ন দপ্তর এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের পরিমার্জিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।