মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল দেশের পোল্ট্রি মুরগির মাংস নিয়ে চাঞ্চল্যকর গবেষণা, বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য দেশের পোল্ট্রি মুরগির মাংস নিয়ে চাঞ্চল্যকর গবেষণা, বড় দুঃসংবাদ শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির এইমাত্রঅন্যান্য শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির বরগুনায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পৃথক কর্মসূচি এইমাত্রঅন্যান্য বরগুনায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পৃথক কর্মসূচি আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর  স্মরণে দোয়া-মিলাদ মাহফিল  এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর  স্মরণে দোয়া-মিলাদ মাহফিল  টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা এইমাত্রঅন্যান্য খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা
অন্যান্য

মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কার ২০ হাজার টাকা, খেলার মাঠ করে দেওয়ারও ঘোষণা

প্রতিবেদক:
মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কার ২০ হাজার টাকা, খেলার মাঠ করে দেওয়ারও ঘোষণা

কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামে মাদকসেবী ও মাদককারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন।

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রমাণসহ কোনো মাদকসেবী বা মাদককারবারিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহযোগিতা করলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি এলাকার যুবকদের জন্য একটি খেলার মাঠ করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামের পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল মায়ামি-২-এর কনফারেন্স রুমে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সদস্য মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক আলমগীর হোসেন ভূঁইয়া। ফাউন্ডেশনের পরিচালক সদস্য ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. খোকনের সার্বিক সহযোগিতায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। কেউ প্রমাণসহ মাদকসেবী বা মাদককারবারিকে ধরিয়ে দিলে তাকে পুরস্কৃত করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে কেউ যদি স্বেচ্ছায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বক্তারা আরও বলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। তাঁর এ উদ্যোগ সফল করতে স্থানীয় পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তারা।

এদিকে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার অনেকাংশে কমে আসবে এবং তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক আলমগীর হোসেন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও পরিচালক সদস্য মো. লোকমান হোসেন, মো. কামাল হোসেন, আবু মুছা ভূঁইয়া, মাহবুব হাসান সাদ্দাম, আবু সুফিয়ান, আবদুল লতিফ মাস্টার, কোষাধ্যক্ষ আব্দুল মতিন সোহাগ এবং সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী দলের প্রধান শরীফুল ইসলাম নাহিদ, জয়নাল আবেদীন সৌরভ, কাজী জাহের, কামরুল হাসান, সামসুল আলম, আল আমিন, রনি, রুবেল, তাজুল ইসলাম, তামিম হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় সংগঠনের সদস্যরা সামাজিক, মানবিক, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রাম উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। পাশাপাশি পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মতবিনিময় করা হয়।