মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিবেদক:
খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি বাল্কহেডসহ ২ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঝাঁপালি এলাকা থেকে বাল্কহেডটি আটক করে স্থানীয়রা নওয়াবেঁকী ফেরিঘাটে নিয়ে যায়। খবর পেয়ে রাত ১২টায় ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশের হোসাইন।

পরে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় অভিযুক্ত শেখ সাগরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম, সেকেন্ড অফিসার বিপ্লব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরেজমিনে জানা যায়, সালাম ও নাহিদ নামের দুই ব্যক্তিসহ কয়েকজন মিলে বালু উত্তোলন করছিলেন।

আটককৃতরা অভিযোগ করে বলেন, শ্যামনগর উপজেলায় প্রতিনিয়ত বালু তোলা হলেও তাদেরকেই কেন আটক করা হলো। তাদের বাল্কহেড কালীগঞ্জ উপজেলার হওয়ায় টার্গেট করা হয়েছে বলে দাবি তাদের। তারা আরও বলেন, নাহিদ নামের এক ব্যক্তিকে প্রতি ফুট বালুর জন্য আড়াই টাকা করে দিয়ে এর আগেও বালু উত্তোলন করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশের হোসাইন বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।