মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল দেশের পোল্ট্রি মুরগির মাংস নিয়ে চাঞ্চল্যকর গবেষণা, বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য দেশের পোল্ট্রি মুরগির মাংস নিয়ে চাঞ্চল্যকর গবেষণা, বড় দুঃসংবাদ শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির এইমাত্রঅন্যান্য শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির বরগুনায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পৃথক কর্মসূচি এইমাত্রঅন্যান্য বরগুনায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পৃথক কর্মসূচি আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর  স্মরণে দোয়া-মিলাদ মাহফিল  এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় জুলাইযোদ্ধা শহীদ রাসেল গাজীর  স্মরণে দোয়া-মিলাদ মাহফিল  টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা এইমাত্রঅন্যান্য খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা
অন্যান্য

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিবেদক:
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ২০২৪ সালের শহীদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহীদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভ সূচনা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। ইউএনও আরিফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা লোকমান আলম। বক্তব্য রাখেন ওসি আব্দুল গফুর, জামায়াত আমির আব্দুর রশিদ শাহ্, বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, এনসিপি আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখ, শহীদ মুন্নার বোন সুমাইয়া আক্তার, জুলাই যোদ্ধা মোতালেব হোসেন, বাপ্পি আহমেদ, জাহিদ হাসান, রাফি ইসলাম প্রমুখ।

শহীদগণের আত্মার মাগফেরাত কামনা ও আহত যোদ্ধাদের সুস্থতায় দোয়া এবং শিশু শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, ছাত্ররা অংশগ্রহণ করেন। এছাড়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।