মূল লেখায় যান
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ তারেক রহমানকেও আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য তারেক রহমানকেও আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর বদলি হলেও ফিরে আসেন ঘাটাইলেই, পিআইও এনামুলকে ঘিরে নানা প্রশ্ন এইমাত্রঅন্যান্য বদলি হলেও ফিরে আসেন ঘাটাইলেই, পিআইও এনামুলকে ঘিরে নানা প্রশ্ন পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন এইমাত্রঅন্যান্য পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন গরুবাহী গাড়ী-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ এইমাত্রঅন্যান্য গরুবাহী গাড়ী-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সরিষাবাড়ীতে বিড়াল, সাপ ও কুকুরের কামড়ে আহত শতাধিক এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বিড়াল, সাপ ও কুকুরের কামড়ে আহত শতাধিক জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অন্যান্য

বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক: দিলীপ ঘোষ

প্রতিবেদক:
বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক: দিলীপ ঘোষ

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তা অমানবিক এবং তিনি দেশটিতে দ্রুত শান্তি ফিরে আসার প্রত্যাশা করেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি এ মন্তব্য করেন।

সাকিবের বাড়িতে হামলার ঘটনার সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, এর আগেও বাংলাদেশে আরেক ক্রিকেটারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার মতে, দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারকে যারা ক্ষমতায় এনেছে, তাদের প্রভাবেই বিভিন্ন ঘটনা ঘটছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে। তার দাবি, একই ধরনের পরিস্থিতি কাজে লাগিয়ে ভারতে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল এবং বিদেশ থেকেও এতে প্রভাব বিস্তারের চেষ্টা ছিল।

তবে ভারতের সমাজব্যবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, যারা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে অশান্তি তৈরির চেষ্টা করেছিল, তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।